পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

১১ জুলাই শনিবার শিল্প এলাকার ব্যাংক খোলা থাকবে

ঢাকা : পোশাক শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের সুবিধার্থে ১১ জুলাই পোশাক শিল্প এলাকায় সব তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সরকারি নিয়ম অনুযায়ী শনিবার সকল ব্যাংক বন্ধ থাকে। বিশেষ বিবেচনায় বিজিএমইএর অনুরোধে গতবারের মত এবারও ব্যাংকের শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সকল তফসিলি ব্যাংকের নির্বাহী প্রধানদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের সুবিধার্থে পোশাক শিল্প এলাকায় ব্যাংকগুলোর শাখা খোলা রাখতে অনুরোধ করেছে বিজিএমইএ।

এজন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়নগঞ্জ, চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে।

ছুটির দিন কাজ করার জন্য ব্যাংকগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা দেওয়ারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

১১ জুলাই শনিবার শিল্প এলাকার ব্যাংক খোলা থাকবে

আপডেট টাইম : ০৪:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০১৫