অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরে পতিতালয় থেকে স্ত্রী উদ্ধার: স্বামীসহ আটক ৪

গাজীপুর: সরকারের নব গঠিত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই) গাজীপুর অফিস আদালতের দেয়া প্রথম মামলায় সফল অভিযান করেছে। তদন্তের এক সপ্তাহের মধ্যে রাজবাড়ি জেলার একটি পতিতালয় থেকে মামলার ভিকটিমকে উদ্ধার করে ভিকটিমের স্বামীসহ ৪ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সংশ্লিষ্টদের হাজির করা হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানা অভিযানে তাদের আটক করা হয়।আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

আটককৃতরা হলেন, ভিকটিমের স্বামী আজগর আলী রানা (২৩), সহায়তাকারী মো: আশরাফূল ইসলাম (২৫), আব্দুল আলী (৩২) ও পতিতালয়ের সর্দারনী বৃষ্টি আক্তার (২০)। এদের মধ্যে পুরুষদের বাড়ি গাজীপুর জেলার ভবানীপুর এলাকার লটিয়ারচালা গ্রামে।

আদালত সূত্র ও পুলিশ জানায়, স্বামী কর্তৃক স্ত্রীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে ভিকটিমের দুলাভাই আ: বাতেন গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ২৪ জুন ট্রাইব্যুনাল মামলাটি তদন্তের জন্য পুলিশের নবগঠিত তদন্ত সংস্থা ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই) গাজীপুর অফিসকে দায়িত্ব দেন। তদন্ত সংস্থায় প্রথম মামলা পেয়ে পিবি আই গাজীপুর অফিসের পুলিশ কর্মকর্তারা ষাঁড়াশি অভিযান চালায়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খোন্দকার শওকত জাহান জানান, পিবি আই এর জেলা প্রধান অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফের নির্দেশনায় রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানাধীন একটি পতিতালয় থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় পতিতালয়ের সর্দারনী বৃষ্টি আক্তার (২০) কেউ আটক করা হয়। এ সময় ভিকটিমের স্বামী ও অপর দ্ইু সহযোগীকে আটক করে আদালতে পাঠনো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গাজীপুরে পতিতালয় থেকে স্ত্রী উদ্ধার: স্বামীসহ আটক ৪

আপডেট টাইম : ০৫:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০১৫