পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo জমিজমার বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ Logo পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক Logo লালমনিরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের অভিযোগ, তদন্তের দাবি

ইসির প্রকল্প বাতিল করল জাতিসংঘ

ঢাকা : দাতারা তহবিল প্রত্যাহার করায় মেয়াদ শেষের আট মাস আগেই ইসির একটি প্রকল্প বাতিল করল জাতিসংঘ।

এ মাসের শেষেই ‘বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালীকরণ’ প্রকল্পটি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থা ইউএনডিপি।

২০১২ সালের এপ্রিল থেকে প্রকল্পটিতে তহবিল জোগাচ্ছিল ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনগুলো নিয়ে পশ্চিমাদের ‘অসন্তোষের’ মধ্যেই প্রকল্পে অর্থায়ন থেকে সরে গেল দেশগুলো।

গত বছরের উপজেলা নির্বাচন এবং সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম এবং তা তদন্তে গড়িমসি নিয়ে এরইমধ্যে কথা বলেছেন এই দেশগুলোর প্রতিনিধিরা।

দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা বিএনপি জোট স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলেও তাতে ব্যাপক অনিয়ম, কারচুপির অভিযোগ ওঠে।

তবে এসব অভিযোগের কোনোটির তদন্ত করেনি নির্বাচন কমিশন।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন সম্প্রতি এক অনুষ্ঠানে সিটি নির্বাচনে অনিয়মের আভিযোগ তদন্ত না হওয়াকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন।

তবে প্রকল্পে তহবিল বাতিলের চিঠিতে দাতারা নির্বাচন বিষয়ে কিছু উল্লেখ করেননি বলে জানিয়েছেন ইউএনডিপির এক কর্মকর্তা।

নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, “প্রকল্পের আওতায় যেসব প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মকা- ছিল সেগুলো প্রকৃতপক্ষে শেষ হয়ে গেছে।”

অবশ্য ইউরোপের একটি দেশের এক কূটনীতিক বলেন, প্রকল্প বাতিলের বিষয়টি ‘প্রতীকী’।

“জাতীয় নির্বাচন বর্জনের পর উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনে সব দল অংশ নেয়ায় আমরা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম। কিন্তু তা হয়নি।”

“আমরা ওই সব অনিয়মের অভিযোগের তদন্ত চেয়েছিলাম, কিন্তু নির্বাচন কমিশন আমাদের কথায় কান দেয়নি। এ পরিস্থিতিতে আমরা মনে করছি নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের করার কিছু নেই।”

তবে ওই কূটনীতিক বলেন, আগামী মার্চ পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও এরইমধ্যে প্রকল্পটির মূল কাজগুলো শেষ হয়ে গেছে।

কিন্তু ইউএনডিপি বলেছে, “ভোট ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ এবং ভোটার নিবন্ধকরণ পদ্ধতিসহ আধুনিক ভোট পদ্ধতির প্রবর্তন করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে কাজ করেছে এ প্রকল্প।”

বাংলাদেশে ‘গণতান্ত্রিক শাসন শক্তিশালী’ করতে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে ইউএনডিপি।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থায় সহযোগিতা দিয়ে আসছে জাতিসংঘ।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত

ইসির প্রকল্প বাতিল করল জাতিসংঘ

আপডেট টাইম : ০৫:১৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫