অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭

ডেস্ক : পাকিস্তানে সেনা সদস্যদের বহনকারী একটি বিশেষ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার শিল্পনগরী গুজরানওয়ালার কাছে চানাওয়ান খাল পার হওয়ার সময় ব্রিজ ভেঙ্গে গেলে ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসিম বাজওয়া শুক্রবার টুইটারে এক বার্তায় জানান, এ পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮০ জন যাত্রীকে উদ্ধার করেছে উদ্ধারকর্মী ও ডুবুরিরা। এদের মধ্যে অন্তত ৫ জন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে জানানো হয়, নিহতদের মধ্যে ইউনিট কমান্ডার, তার স্ত্রী ও মেয়েও রয়েছেন।

পাকিস্তান রেলওয়ের মুখপাত্র আব্দুল রউফ তাহির জানিয়েছেন, সামরিক ট্রেন দুর্ঘটনার ৯০ মিনিট আগে একই ব্রিজের ওপর দিয়ে অপর একটি যাত্রীবাহী ট্রেন নির্বিঘেœ পার হয়ে গেছে।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা জানিয়েছেন, ঘটনাটি দুর্ঘটনা হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করে এক বিবৃতিতে শোকগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭

আপডেট টাইম : ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫