পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo জমিজমার বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ Logo পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক

ব্লগার হত্যায় সরকারের সমর্থন রয়েছে: অজয় রায়

ঢাবি : অভিজিৎ স্ব-ঘোষিত নাস্তিক ও সরকার মানুষের কাছে নাস্তিক হিসেবে পরিচিত হতে চায় না প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যের মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ব্লগার অভিজিতের বাবা অজয় রায় বলেছেন, ব্লগারদের সম্পর্কে এই ধরণের কথাই প্রমাণ করে ব্লগার হত্যায় সরকারের সমর্থন রয়েছে।

শুত্রুবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাংলাদেশ প্রগতিশীল লেখক সংঘ আয়োজিত “আত্রুন্ত মুক্তবাক: নির্বাক রাষ্ট্র” জাতীয় সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

অজয় রায় জয়ের এই ধরণের কথাকে নিন্দা জানিয়ে বলেন, অভিজিৎ যে ভাবে মুক্ত বুদ্ধিচর্চার উপর বই রচনা করেছে জয় তার সমতুল্য একটা বই রচনা করে নিজে প্রমাণ করুক আমি জয়ের প্রতি এই দাবি জানাচ্ছি।

ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, দুই ধরণের মুক্তচিন্তা রয়েছে। একটি ইসলামকে কেন্দ্র করে জামায়াত শিবিরে মুক্তচিন্তা। ফারাবীর মত লোক এই ধরনের চর্চা করে মানুষ হত্যা করে। অপরদিকে অভিজিতের মত মানুষ ধর্ম নিরপেক্ষ ভাবে মুক্তচিন্তার চর্চা করে।

নাট্যকার মামুনুর রশীদ বলেছেন, অভিজিতের মত মেধাবীদের কি বাচঁতে দিবে না? তারই বই পড়ে মনে হয়েছে তাদের মত মেধাবীদের দেশের জন্য বাঁচার দরকার। সরকারের উচিত অভিজিতের মত মেধাবীদের পাশে দাড়াঁনো।

বাংলাদেশ প্রগতিশীল লেখক সংঘের সভাপতি ড. গোলাম কিবরিয়া পিনু সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর সৌমিত্র শেখর, বাংলাদেশ ছাত্র ইউনিয়নে সাবেক সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ প্রমূখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন

ব্লগার হত্যায় সরকারের সমর্থন রয়েছে: অজয় রায়

আপডেট টাইম : ১১:১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫