অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেরানীগঞ্জে বাসচাপায় দুই পুলিশ নিহত

ঢাকা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাসচাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক ও এক কনস্টেবল নিহত হয়েছেন।

নিহত এএসআই মো. মহিসন (৪০) ও কনস্টেবল কামরুল (৩০) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

শনিবার রাত ১০টার দিকে ঢাকা-মাওয়া সড়কের মোল্লারপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান।

তিনি জানান, এএসআই মহসিন ও কয়েকজন কনস্টেবল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মহাসড়কে টহলে থাকার সময় দুর্ঘটনার শিকার হন।

“দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেটকার দেখে মহসিন ও কামরুল সড়কের পাশে অটোরিকশা থেকে নেমে দাঁড়িয়েছিলেন। এসময় ইলিশ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।”

আহত মহসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কামরুলকে পঙ্গু হাসপাতালে পাঠানো হলে রাত ১২টার দিকে মহসিন ও ১টার দিকে কামরুল মারা যান, বলেন এসআই মনিরুজ্জামান।

মহসিনের বাড়ি শরিয়তপুর ও কামরুলের বাড়ি টাংগাইলে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কেরানীগঞ্জে বাসচাপায় দুই পুলিশ নিহত

আপডেট টাইম : ০৩:১৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০১৫