অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গণভবনে প্রধানমন্ত্রীর ইফতারে প্রবেশ করতে পারেননি রওশন

ঢাকা: রাজনৈতিক নেতাদের সম্মানে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ইফতার অনুষ্ঠানে প্রবেশ করতে পারেননি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসেডিয়াম সদস্য রওশন এরশাদ। তবে লোকজনের ভিড়ের কারণেই তিনি প্রবেশ করতে পারেননি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। রওশন এরশাদ প্রবেশ করতে না পারলেও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ইফতারে অংশ নিয়েছেন।

এ বিষয়ে বিরোধীদলীয় নেত্রীর রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, কীজন্য তাকে ঢুকতে দেয়া হয়নি তা নিশ্চিত জানেন না তিনি।

তবে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা মঞ্চে উপস্থিত ছিলেন।

ইফতারে অন্যান্যের মধ্যে মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় পার্টি (মঞ্জু), জাতীয় সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পাটি, সিপিবি, ন্যাপ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, গণআজাদী লীগ, ইসলামী ঐক্য জোট এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন, যুব লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গণভবনে প্রধানমন্ত্রীর ইফতারে প্রবেশ করতে পারেননি রওশন

আপডেট টাইম : ০২:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫