অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধামরাইয়ে ডিবির ওপর মাদক ব্যবসায়ীদের হামলা

ঢাকা : ঢাকার ধামরাইয়ে একটি বাড়িতে মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে ডিবির (গোয়েন্দা পুলিশ) ওপর হামলা চালিয়েছেন মাদক ব্যবসায়ীরা।

এ ঘটনায় জড়িত সন্দেহ এক নারীসহ তিন জনকে আটক করা হয়েছে।

সোমবার রাতে ধামরাইয়ের ছয়বাড়িয়া এলাকার মাদক ব্যবসায়ী আসলামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে।

ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) ধামরাইয়ের ছয়বাড়িয়া এলাকার মাদক ব্যবসায়ী আসলামকে আটক করতে তার বাড়িতে অভিযান চালায়।

এ সময় অতর্কিত মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ডিবি পুলিশের কনস্টেবল আসাদ ও তাদের সোর্স বাবুলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে তারা পালিয়ে যায়।

এরপর ডিবি পুলিশের কনস্টেবল আসাদকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও সোর্স বাবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে অতিরিক্ত ডিবি পুলিশ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াহেদ, মেহেদী ও হাসি আক্তার নামে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে হেরোইন জব্দ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ জানান, এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ধামরাইয়ে ডিবির ওপর মাদক ব্যবসায়ীদের হামলা

আপডেট টাইম : ০৩:১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫