অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেতাদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ খালেদা জিয়ার

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের নিজ-নিজ নির্বাচনী এলাকায় গিয়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন।

গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়েছেন।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠক শেষে রাত সাড়ে ১১ টায় উপস্থিত সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

তিনি জানান, ম্যাডাম বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়াতে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারের দুর্নীতি, বিশেষ করে খাওয়ার অনুপযোগী পচা গমের বিষয়ে জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে। বৈঠকে বিএনপির কারাবন্দী ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়সহ সারাদেশের সকল কারাবন্দী নেতাকর্মীর মুক্তির দাবী করা হয়।

এছাড়া দলের নেতারা উচ্চ আদালতে জামিন পেলেও তাদের মুক্তি না দিয়ে বিভিন্ন হয়রানী করায় বৈঠকে তার নিন্দা জানানো হয়েছে।

নজরুল ইসলাম খান জানান, আগামী বুধবার ম্যাডাম পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমদ আজম খান বলেন, ‘বৈঠকে মূলত সাংগঠনিক বিষয় নিয়েই বেশি আলোচনা হয়েছে। সকল নেতাদের নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তৃণমূল নেতাদের মধ্যে- বিশেষ করে বিগত আন্দোলনে যেসব নেতাকর্মী মামলা, হামলা, নির্যাতনের শিকার এবং ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সহযোগিতা ও পাশে দাঁড়াতে বলেছেন।’

এছাড়া যেসব এলাকায় দলীয় সাংগঠনিক সমস্যা ও নেতৃত্বের দ্বন্দ্ব রয়েছে তা সবাইকে নিয়ে মিটিয়ে ফেলতেও তিনি নির্দেশ দেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলেও জানান তিনি।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সারোয়ারী রহমান, কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমানসহ প্রায় ২৫ জন নেতা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নেতাদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ খালেদা জিয়ার

আপডেট টাইম : ০৩:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫