অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

ময়মনসিংহে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামে কামরুন নাহার (২৬) নামে এক গৃহবধূকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান ওই গৃহবধূ।

জানা গেছে, ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা গ্রামের কামাল হোসেনের কন্যা কামরুন নাহারের সঙ্গে রহিমগঞ্জ ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে মিজানুর রহমানের ৭ বছর আগে বিয়ে হয়।

বৃহস্পতিবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ৮ মাসের অন্ত:সত্ত্বা কামরুন নাহার অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুপুরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে ফেরার পথে স্বামী মিজানুর রহমানসহ তার লোকজন পালিয়ে যায়।

নিহতের পরিবারের দাবি, অন্তঃসত্ত্বা কামরুন নাহারকে স্বামী ও বাড়ির লোকজন গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেরোসিন ঢেলে পুড়ে গৃহবধূর মৃত্যু ঘটেছে বলে শুনেছি। স্বামীর বাড়ির লোকজন তাকে পুড়িয়ে হত্যা করেছেন এমন কথা আমাদের কানে আসেনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ময়মনসিংহে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৬:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০১৫