
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৩০) লেগুনার এক যাত্রী নিহত এবং ৪ জন যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সফিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
কোনাবাড়ি হাইওয়ে থানার পরিদর্শক আবু দাউদ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকায় বৃহস্পতিবার টাঙ্গাইলগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক হতে আসা যাত্রী ভর্তি একটি লেগুনার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে লেগুনার অন্তত ৫ জন যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে আশপাশের ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লেগুনার যাত্রী অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু ঘটে। পরে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 










