অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘জাফরুল্লাহ’র এক ঘণ্টার দণ্ড: মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী’

ঢাকা : আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধারা।

শনিবার ১৪ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধা গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই মন্তব্য করেন।

ওই বিবৃতিতে বলা হয়, “মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত বৃহত্তম বাংলাদেশ হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাঠগড়ায় পুলিশি প্রহরায় এক ঘণ্টা বন্দী করায় একজন মুক্তিযোদ্ধাকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়েছে।”

“বাংলাদেশের প্রচলিত আইনে মুক্তিযোদ্ধাসহ যে কোন নাগরিককে বিচারের সম্মুখীন করা যায়। কিন্তু বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার পক্ষে বিবৃতি দেওয়ায় স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন নির্লোভ, মানবসেবায় নিয়োজিত আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন চিকিৎসা বিজ্ঞানীকে বিচারের নামে স্বাধীনতা বিরোধীদের জন্য নির্ধারিত কাঠগড়ায় বন্দী করা অমানবিক ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। আমরা এই ঘটনায় সংক্ষুব্ধ এবং আতঙ্কিত।”

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদ- দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ট্রাইব্যুনাল তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদ- দেন। এক সপ্তাহের মধ্যে জরিমানার ওই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ওই দিনই জাফরুল্লাহ এজলাসে কারাদণ্ডের সাজা ভোগ করলেও অর্থদণ্ডের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। গত ১৬ জুন চেম্বার আদালত তাঁর অর্থদণ্ডের কার্যকারিতা স্থগিত করে দেন এবং আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘জাফরুল্লাহ’র এক ঘণ্টার দণ্ড: মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী’

আপডেট টাইম : ০৯:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০১৫