অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈদের ছুটিতে চিকিৎসা সেবা নির্বিঘ্নে রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা : ঈদের ছুটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা যেন বিড়ম্বনার শিকার না হয় সেদিকে খেয়াল রাখার তগিদ দিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন,চিকিৎসায় কোন ধরনের অবহেলার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে চিকিৎসকদের এ নির্দেশ দেন তিনি।

নাসিম বলেন, ঈদের ছুটিতে রোগীদের সেবা নিয়ে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। এক্ষেত্রে কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক সময় ঈদের সময় হাসপাতালে রোগীদের চিকিৎসার বেহাল চিত্র দেখা যায়। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা একযোগে ছুটি নিয়ে বাড়ি চলে যান। এতে চিকিৎসা বঞ্চিত হন রোগীরা।

‘অনেক সময় দুর্ঘটনাও ঘটে। এসব থেকে সতর্ক থাকতে হবে। রোগীদের প্রতি চিকিৎসকদের আরও বেশি আন্তরিক ও যত্মবান হয়ে সেবা দিতে হবে।’

এসময় মন্ত্রী সাংবাদিকদের জানান, মহাখালীতে বেদখল সরকারি জমি ঈদের পর উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ওই জমি দখলমুক্ত করে স্বাস্থ্য অঞ্চল গড়ে তোলা হবে।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

হাসপাতালের বর্হিঃবিভাগ দিয়ে প্রবেশ করে একে একে জরুরি বিভাগ, ব্রংকাইটিস, অ্যাজমা বিভাগসহ বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী।

তবে টয়লেট, মেঝেসহ হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঈদের ছুটিতে চিকিৎসা সেবা নির্বিঘ্নে রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট টাইম : ০৬:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০১৫