অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভাষানটেকে বাসায় ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ঢাকা : রাজধানীর ভাষানটেকে বাসায় ঢুকে স্ত্রী-সন্তানকে বেঁধে মনসুর (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রোববার ইফতারের পর ভাষানটেকের এমপি চেকপোস্ট সংলগ্ন একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে কয়েকজন ঢুকে মনসুরকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনসুরের মৃত্যু হয় বলে ভাটারা থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান।

ওই এলাকার বাসিন্দা মো. আবুল বলেন, “ইফতারের পর ডাকাত ডাকাত চিৎকার শুনে আমরা কয়েকজন চতুর্থ তলার বাসায় ছুটে গিয়ে দেখি মনসুরের গলায়, পেটে ও পিঠে ছুরির কোপের জখম। পাশে তার স্ত্রী ও মেয়ের হাত-পা বাঁধা ছিল।”

হত্যাকারীরা ওই বাসার মালামাল লুটে নিয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন বলেন, বাসা থেকে কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ভাষানটেকে বাসায় ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৬:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০১৫