পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাসের ছাদে চড়ে বাড়ি ফেরার পথে গাছের ডালে আঘাত লেগে নিহত ১

সাতক্ষীরা : বাসের ছাদে চড়ে বাড়ি ফেরার পথে গাছের ডালের আঘাতে ইয়াছিন আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৬ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে খুলনা-পাইকগাছা সড়কে সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বটতলায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ইয়াছিন আলী আশাশুনি উপজেলার লাউতাড়া গ্রামের মোফাখখার হোসেনের ছেলে। তিনি খুলনা থেকে গ্রামের বাড়ি আশাশুনিতে যাচ্ছিলেন। বাসের হেলপার তরিকুল ইসলাম জানান, খুলনা থেকে পাইকগাছা যাচ্ছিল বাসটি। গাড়িতে জায়গা না থাকায় কয়েক যাত্রী ছাদে ওঠেন। পথে জাতপুর বটতলায় পৌঁছালে রাস্তার গাছের ডালের সঙ্গে আঘাতে কয়েকজন আহত হন। এ সময় চালক ইয়াছিনকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলে পালিয়ে যায়। তিনি (তরিকুল) গুরুতর আহত ইয়াসিনকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে, খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে হেলপার তরিকুলকে আটক করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাসের ছাদে চড়ে বাড়ি ফেরার পথে গাছের ডালে আঘাত লেগে নিহত ১

আপডেট টাইম : ০৭:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০১৫