পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল থাকবে না: খাদ্য প্রতিমন্ত্রী

লালমনিরহাট : আগামী দিনে লালমনিরহাট অঞ্চলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল থাকবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে

এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘মন্ত্রিত্ব দিয়ে এ অঞ্চলের মানুষকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এ অঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে এ দেশের মানুষের ভাগ্যেরও উন্নয়ন হয়।’

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যারা মানুষকে ধোকা দিয়েছে এবং মিথ্যাচার করেছে তাদের এ দেশের মানুষ বর্জন করেছে। আওয়ামী লীগ সরকার মানুষকে ধোকা দেয় না, মিথ্যাচারও করে না। মানুষ ইফতারের আগে ঘরমুখী হয় কিন্তু আপনারা ঘরমুখী না হয়ে অধীর আগ্রহে বসে আছেন আমার অপেক্ষায় সে জন্য ধন্যবাদ।’

মহেন্দ্র নাথের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ রশিদুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, ছাত্রলীগের সভাপতি হারুন উর রশিদ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল থাকবে না: খাদ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৫৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০১৫