পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রেসক্লাবে ঈদের দিনেও সোয়ান শ্রমিকদের অবস্থান কর্মসূচি

ঢাকা : ঈদের দিনেও সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সোয়ান গার্মেন্টসের শ্রমিকেরা।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় অর্ধশত শ্রমিক প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন। লাগাতার সপ্তম দিনের এ কর্মসূচিতে যোগ দিচ্ছেন সোয়ান গার্মেন্টসের আরও শ্রমিক।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে গত ১২ জুলাই সকাল থেকে তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সোয়ানের শ্রমিকরা।

শুক্রবার সকালে তারা জানিয়েছেন, প্রাপ্য আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে, শুক্রবার বিকেলে আন্দোলনের ষষ্ঠ দিনে সংবাদ সম্মেলন করে ঈদের দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে শ্রমিকরা বলেন , সোয়ান গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আত্মহত্যা করলেও আরও তিনজন পরিচালক আছেন। তারা শ্রমিকের বেতনের ব্যবস্থা করতে পারতেন। তাছাড়া, শ্রম মন্ত্রণালয় মালামাল ক্রোক করে শ্রমিকের মজুরি দিতে পারতো। কিন্তু ছয়দিন আন্দোলনের পরেও এখনও তারা বকেয়া বেতন পাননি। যার ফলে আন্দোলন-সংগ্রাম ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই।

আগামীকাল ঈদের দিনেও আমরা এখানে অবস্থান করবো এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। ঈদ উদযাপন হবে রাজপথেই বলেন শ্রমিকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রেসক্লাবে ঈদের দিনেও সোয়ান শ্রমিকদের অবস্থান কর্মসূচি

আপডেট টাইম : ০৮:০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০১৫