পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

মন্ত্রিসভায় আর পরিবর্তন আসছে না, মুহিতের ইঙ্গিত

সিলেট : নতুন তিনজনকে যুক্ত করা এবং পুরনো দুজনকে মন্ত্রী করার পাশাপাশি সৈয়দ আশরাফুল ইসলামের দপ্তর পরিবর্তনের পর মন্ত্রিসভায় আরও রদবদলের গুঞ্জন থাকলেও সেই ধরনের কিছু ঘটবে না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

“কিছু কিছু পরিবর্তন হয়েছে, আমার মনে হয় না আর বড় কিছু হবে,” বলেছেন মন্ত্রিসভার জ্যেষ্ঠ এই সদস্য।

ঈদ করতে সিলেটে রয়েছেন মুহিত। ঈদের পরদিন রোববার দুপুরে যুগলটিলা মন্দিরে ইসকন আয়োজিত রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

দেড় বছরের মধ্যে গত সপ্তাহে মন্ত্রিসভায় প্রথম রদবদল আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার থেকে সরিয়ে জনপ্রশাসনের মন্ত্রী করা।

এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানকে পূর্ণ মন্ত্রী করা হয়। নতুন করে মন্ত্রী করা হয়েছে নুরুল ইসলাম বিএসসিকে, প্রতিমন্ত্রী করা হয়েছে তারানা হালিম ও নূরুজ্জামান আহমেদকে।

মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে অর্থমন্ত্রী মুহিত বলেন, “এটা একটি গতিশীল প্রক্রিয়া, এটার মধ্যে তেমন কিছু দেখার নেই। সরকারের প্রথম মেয়াদের পাঁচ বছর পর নতুন মন্ত্রিসভা হল, তখন প্রধানমন্ত্রী কোনো বিশেষ পরিবর্তন করেননি। তাই একটু সময় নিয়ে করেছেন।”

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

মন্ত্রিসভায় আর পরিবর্তন আসছে না, মুহিতের ইঙ্গিত

আপডেট টাইম : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০১৫