পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সরকারি প্রচারণায় বাধা ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রদল নেতাকে দন্ড পরে মুচলেকায় মুক্তি Logo ডিআরইউ নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় Logo জিয়া, খালেদা ও তারেক ঢাকার বিত্তবান ও সাধারণের কাছে সমান ভাবে জনপ্রিয় Logo আজ শুরু হল ঢাকা ১৭ এর নির্বাচনী কার্যক্রম Logo ক্ষমতায় গেলে দেশজুড়ে খাল খনন ও সবুজায়নের বড় পরিকল্পনা বিএনপির: তারেক রহমান Logo মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান Logo চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ Logo সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা রক্ষা সম্ভব নয়: সালাম Logo ভুয়া মাদরাসা কার্যক্রমের প্রতিবাদে পাটগ্রামে সংবাদ সম্মেলন Logo ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

খালেদা যে বিজেপির মোদিকে আশ্বস্ত করতে চান, তা স্পষ্ট: আনন্দবাজার

500x350_5a810b47a44b48ed2231256e8f079f59_image_96136_0বাংলার খবর২৪.কম,ডেস্ক : বৃহস্পতিবার কলকাতার আনন্দবাজার পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়, খালেদা জিয়া যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করতে চান, তা স্পষ্ট।

আনন্দবাজার পত্রিকাটির সম্পাদকীয় এখানে হুবহু তুলে ধরা হলো। আনন্দবাজার এখনো সম্পাদকীয় সাধু ভাষায় লিখে থাকে।

“বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিজেপি নেতৃত্বকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাইবার আমন্ত্রণ জানাইয়াছেন। আসন্ন দুর্গোৎসবের সময়কেই এই আমন্ত্রিত সফরের জন্য বেছে নিয়া হয়েছে। আপাতদৃষ্টিতে খালেদার এই আমন্ত্রণ আকস্মিক ও অপ্রত্যাশিত মনে হইতে পারে। কিন্তু ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ তার বাংলাদেশ সফরকালে বিরোধী নেত্রী খালেদার সহিত সাক্ষাৎ করেন। সম্ভবত তার ঐ প্রতিদানস্বরূপ এই আমন্ত্রণ। দুর্গাপূজার লগ্নটিকে সফরের জন্য বাছে নেবার কারণ, ইহা বাংলাদেশের হিন্দুদের বৃহত্তম উৎসব। বেগম জিয়া সম্ভবত বিজেপি নেতৃত্বকে দেখাইতে চান, তাকে যতটা ভারত-বিরোধী বলিয়া গণ্য ও প্রচার করা হয়, তিনি তা নন। ভারতের সাথে সুসম্পর্কের মূলে দুই দেশের রাজনৈতিক দল ও জনসাধারণের মধ্যে পারস্পরিক বিনিময়ও ফলপ্রসূ হতে পারে বলিয়া তার ধারণা। বেগম জিয়ার এই আমন্ত্রণ কূটনৈতিক ভাবে কুশলী চাল হইলেও দ্বিপাক্ষিক সুসম্পর্কের বনিয়াদ সুদৃঢ় করিতে ইহা সহায়ক হইতে পারে।

সাধারণত দেখা যায়, ভারতীয় বিদেশমন্ত্রী ও সচিবরা বাংলাদেশ সফরে গেলে সেখানকার শাসক দলের সঙ্গেই যাবতীয় আলাপ-আলোচনা চালান। বাংলাদেশের রাজনীতি কিন্তু কার্যত দ্বিদলীয়। শেখ হাসিনার আওয়ামি লীগ এবং খালেদা জিয়ার বিএনপি-র মধ্যেই ক্ষমতার মেরু ঘোরাফেরা করে থাকে। তাই বিরোধী দল ক্ষমতাসীন নয় বলে তার নেতৃত্বকে উপেক্ষা করা ভ্রান্ত কূটনীতি। বেগম জিয়ার শাসনকালও অবশ্য এ জন্য কতকাংশে দায়ী। ভারতের সহিত সুসম্পর্ক রচনায় অতীতে যে তার প্রচেষ্টার অভাব ছিলো, তাতে সংশয় নাই। রাজধানী ঢাকাকে উত্তর-পূর্বাঞ্চলের ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়স্থলে পরিণত করিয়া এবং ওই জঙ্গিদের ‘স্বাধীনতা-সংগ্রামী’ আখ্যা দিয়া প্রধানমন্ত্রী খালেদার সরকার স্বভাবতই নয়াদিল্লির বিরাগভাজন হয়। তুলনায় শেখ হাসিনা ওয়াজেদের আওয়ামী লীগ সরকার অনেক বেশি ভারতবন্ধুর ভূমিকা পালন করছে। কিন্তু ভারত জানে, যেমন জানেন বেগম জিয়াও যে, ভবিষ্যতে বাংলাদেশে পুনরায় বিএনপি ক্ষমতাসীন হইতে পারে এবং সেই দল ও তাহার সর্বময় কর্ত্রীর সহিত সুসম্পর্ক বজায় রাখা আবশ্যক। একই কারণে খালেদাও বিজেপির সহিত সুসম্পর্ক গড়িতে চান।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলে তার নির্বাচনী প্রচারের সময় দুইটি বিষয় উল্লেখ করেছিলেন। এক বাংলাদেশ হতে অনুপ্রবেশকারীদের ভারতে স্থান নাই, যদিও শরণার্থীরা স্বাগত। দুই, শরণার্থী তারাই, যারা দুর্গা-মাইয়ের পূজা করে, অর্থাৎ বাংলাদেশ হতে বিতাড়িত হিন্দুরা। বাংলাদেশি হিন্দুদের সেই সবচেয়ে বড় উৎসব দুর্গা-মাইয়ের পূজার সময়েই খালেদা বিজেপির প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানাইয়াছেন। সেই সঙ্গে জানাইতে ভুলেন নাই যে, তার প্রধানমন্ত্রিত্বের কালে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা অনেক হ্রাস পায় এবং ফলত ভারতে তাদের শরণার্থী হওয়ার ঘটনাও কমে আসে। বেগম জিয়া যে বিজেপির নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করিতে চান, তা স্পষ্ট। তিনি ভবিষ্যতের নিরিখে বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের সহিত মৈত্রীর সেতুবন্ধনে আগ্রহী। সুলক্ষণ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি প্রচারণায় বাধা ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রদল নেতাকে দন্ড পরে মুচলেকায় মুক্তি

খালেদা যে বিজেপির মোদিকে আশ্বস্ত করতে চান, তা স্পষ্ট: আনন্দবাজার

আপডেট টাইম : ০২:৫১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪