অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে সাবেক ছাত্রলীগ সভাপতিসহ ৫৫ জনের নামে মামলা : ওসি প্রত্যাহার

ঝালকাঠি: কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এস এম রুহুল আমীন রেজভীর ঝালকাঠি শহরের মধ্য চাঁদকাঠির বাসায় হামলা ও তার বাবার কাছে চাঁদা দাবির অভিযোগে রেজভীর বাবা রুস্তম আলী শরিফ বাদী হয়ে জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ ৩০ জন নামধারী ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি থানায় এ মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় আরাফাত হোসেন ঝলক নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এস এম রুহুল আমীন রেজভীর বাবার রুস্তম আলী শরিফের কাছে বিভিন্ন সময় ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন ও তার দলবল। এই দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত সোমবার সন্ধ্যায় মিলন ও তার দলবল রেজভীর বাসার প্রধান ফটক, দরজা ও জানালা ভাঙচুর করে ঘরে ঢুকে প্রায় ৬০ লাখ টাকার মালামালের ক্ষতি করে। এ সময় বাঁধা দিতে গেলে তারা ২ জনকে পিটিয়ে আহত করে।

ঝালকাঠি সদর থানা ওসি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার বাসায় হামলা ও চাঁদা দাবির ঘটনায় দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। মামলায় অভিযুক্ত অন্যদেরকে আটকের চেষ্টা চলছে।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শীল মনি চাকমাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। যদিও পুলিশ সুপার বলছেন প্রশাসনিক কারণেই তাকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, এটা পুলিশের নিয়মিত বিষয়। এই রাজনৈতিক ঘটনার সঙ্গে ওসির বদলির বিষয়ে কোনো সম্পৃক্ততা নেই। প্রশাসনিক কারণেই সোমবার রাতে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার দুপুরে ঝালকাঠি জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক ও সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে । এতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিকসহ দশজন আহত হয় ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঝালকাঠিতে সাবেক ছাত্রলীগ সভাপতিসহ ৫৫ জনের নামে মামলা : ওসি প্রত্যাহার

আপডেট টাইম : ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫