অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বরের বাবার লাঠির আঘাতে কনের বাবার মৃত্যু

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের জন্য মেয়ে দেখতে এসে বরের বাবার লাঠির আঘাতে আহত কনের বাবা ফয়জার রহমান ভুট্টু মিয়ার (৪০) মৃত্যু হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে লাঠির আঘাতে নিজ বাড়িতে আহত হন ফয়জার রহমান ভুট্টু মিয়া।

ফয়জার রহমান ভুট্টু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাখালবুরুজ গ্রামের আফছার আলীর ছেলে শাহিন মিয়ার সঙ্গে ভুট্টু মিয়ার মেয়ে শাহীনুর খাতুনের বিয়ের কথাবার্তা চলছিল। সোমবার সন্ধ্যায় আফছার আলী মেয়ে দেখার জন্য ৫-৬ জন লোক নিয়ে ভুট্টু মিয়ার বাড়িতে যান। কনে দেখার পর উভয় পরিবারের মধ্যে বিয়ের দিন তারিখ ও অন্যান্য বিষয়ে কথা হচ্ছিল। এ সময় বিয়ের খরচের টাকা নিয়ে বর পক্ষের লোকজনের সঙ্গে ভুট্টু মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আফছার আলী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে ভুট্টু মিয়ার মাথায় সজোরে আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে জ্ঞান হারান ভুট্টু মিয়া। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

এ ঘটনায় ভুট্টু মিয়ার পরিবারের পক্ষে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বরের বাবার লাঠির আঘাতে কনের বাবার মৃত্যু

আপডেট টাইম : ০৩:১৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০১৫