পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সূত্রাপুরে স্বামীকে মাতাল করে স্ত্রীকে গণধর্ষণ

ঢাকা: রাজধানীর সূত্রাপুরে স্বামীকে মাতাল করে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে স্থানীয় বখাটে দুই যুবক। বুধবার রাত ৩টার দিকে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে তারা।

জানা গেছে, সূত্রাপুর থানার বানিয়ানগর এলাকায় শ্রীখোলা মসজিদের পাশের একটি এ্যার্পাটমেন্টে স্বামীকে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় ওই দুই যুবক। একইসঙ্গে গাঁজাও সেবন করিয়ে স্বামীকে মাতাল করে দোতলার একটি কক্ষে আটকে রেখে নিচ তলায় গিয়ে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষিতা ওই নারী শীর্ষ নিউজকে জানায়, গতকাল রাতেই তার জন্মদিন ছিল। তার স্বামী রাকিব ওই বাড়ির নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করে। সেই সুবাদে এলাকার ওই দুই যুবক তাকে ঘুমিয়ে পড়ার পর কৌশলে ডেকে নিয়ে জুস ও গাঁজা সেবন করিয়ে মাতাল করে আটক করে রাখে। পরে নিচ তলায় এসে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

পরে তার স্বামী সূত্রাপুর থানায় বিষয়টি জানালে তদন্ত কর্মকর্তা রেজাউল হাসান ধর্ষিতা ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ধর্ষিতা বর্তমানে ঢামেকে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।

সূত্রাপুর থানার তদন্ত কর্মকর্তা রেজাউল হাসান এ বিষয়ে জানান, বিষয়টি শুনার পর ওই নারীকে উদ্ধার করে ঢামেকে পাঠিয়েছি। ঢামেক থেকে রিপোর্ট পাওয়ার পর পুরোপুরি ব্যবস্থা গ্রহণ করা যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা অপারেশনে আছি। আগামীকাল আশা করি ভাল কিছু শুনাতে পারবো।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সূত্রাপুরে স্বামীকে মাতাল করে স্ত্রীকে গণধর্ষণ

আপডেট টাইম : ০৬:১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫