পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বর্ষণে জলাবদ্ধতায় অচল জেলা শহরগুলো

ঢাকা : বর্ষণে জলাবদ্ধতায় অচল হয়ে পরেছে জেলা শহরগুলো। ভারি বৃষ্টিপাত হলে ঢাকা এবং চট্টগাম শহরে জলাবদ্ধতা এখন স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রবল বর্ষণের কারণে এবার বিভিন্ন জেলা শহরও জলাবদ্ধতায় বিপর্যস্ত।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে গত এক দশক ধরে নগরায়নের যে ধারা চলছে সেখানে জেলা শহরগুলোর প্রতি কোনো মনোযোগ দেয়া হচ্ছে না। সে কারণেই দিনে দিনে পরিস্থিতির অবনতি হচ্ছে।

নোয়াখালীর বসুরহাট একটি প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত। অবকাঠামো উন্নয়ন এবং সুযোগ-সুবিধার বিচারে এই স্বীকৃতি দেয়া হয়েছিল।

কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে এই শহরের এখন জলাবদ্ধতায় ভূগছে। বিপযর্স্ত হয়ে পড়েছে মানুষের জীবন।

নোয়াখালীর বাসিন্দা ইকবাল হোসেন জানিয়েছেন, বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে পানি ঢুকছে। ফলে অনেকে বাড়িতে রান্না করতে পারছেন না।

এছাড়া বিভিন্ন জায়গায় সড়ক যোগাযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।

গত কদিনের বৃষ্টিতে একই অবস্থা ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন ছোট শহর।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই অনেক জেলা শহরে হাঁটু বা কোমর পানি জমে যাচ্ছে।

যশোরের সাংবাদিক সাজেদ রহমান জানান, শহরের অনেক জায়গার বাসিন্দারা বৃষ্টি হলেই আতঙ্কে থাকেন। কারণ জলাবদ্ধতায় মানুষের জীবন অচল হয়ে পড়ে।

যেসব জেলা শহরে জলাবদ্ধতার সমস্যা হচ্ছে সেখানে সমস্যা একই ধরনের। অপরিকল্পিতভাবে বাড়িঘর এবং স্থাপনা গড়ে ওঠার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।

বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অঞ্চল ও নগর পরিকল্পনার অধ্যাপক সারোয়ার জাহান মনে করেন, নগর পরিকল্পনার যত আলোচনা হচ্ছে তার সবই ঢাকা বা চট্টগ্রাম শহর কেন্দ্রিক। জেলা শহরগুলোতে জনসংখ্যা বাড়লেও সেদিকে পরিকল্পনার কোনো নজর নেই।

জেলা শহরগুলোতে যে পৌরসভা কর্তৃপক্ষ রয়েছে তাদের হাতে তেমন কোনো ক্ষমতা নেই বলে অধ্যাপক উল্লেখ করেন। শুধু শহর পরিচ্ছন্ন রাখা, রাস্তা ঠিক করা এবং রাস্তায় বাতি লাগানোসহ কয়েকটি কাজ নিয়েই পৌরসভাগুলো ব্যস্ত। একটি শহর কিভাবে গড়ে তুলতে হবে সেটি নিয়ে তাদের কোনো দক্ষতা নেই।

অধ্যাপক জাহান বলেন, জেলা শহরগুলোতে পরিকল্পনার কতটা অভাব রয়েছে সেটি বর্ষা আসলেই চোখে পড়ে।

কিন্তু বর্ষাকাল শেষ হওয়ার পর এই দুর্ভোগের কথা স্থানীয় অধিবাসীরা মনে রাখেন না। ফলে অপরিকল্পিত স্থাপনা গড়ে উঠছেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বর্ষণে জলাবদ্ধতায় অচল জেলা শহরগুলো

আপডেট টাইম : ০৫:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫