অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাতৃগর্ভে গুলিবিদ্ধ নবজাতকের অবস্থা স্থিতিশীল

ঢাকা : মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়ার পর জন্ম নেওয়া কন্যাশিশুটির অবস্থা এখন স্থিতিশীল। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিকিৎসক কানিজ হাসিনা শীর্ষ নিউজকে এ তথ্য জানিয়েছেন। শিশুটি ওই বিভাগে চিকিৎসাধীন।

কানিজ হাসিনা বলেন, শিশুটির ওজন দুই কেজি। তার অবস্থা স্থিতিশীল। একটি গুলি তার পিঠ দিয়ে প্রবেশ করে বুক দিয়ে বেরিয়ে গেছে। তবে তার ভেতরের সব গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ রক্ষা পেয়েছে। তার হাত, গলা ও চোখে আঘাত আছে। চোখের আঘাত নিয়ে উদ্বেগ রয়েছে। প্রয়োজনীয় সব বিভাগের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে শিশুটির চিকিৎসা চলছে।

গত রোববার ভোরে নবজাতককে মাগুরা সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা খাতুন (৩৫) গুলিবিদ্ধ হন। ওই গুলি তাঁর পেটের সন্তানের শরীরও ভেদ করে। ওই দিন রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের পর একটি কন্যাশিশুর জন্ম দেন নাজমা। অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার রাতে নবজাতককে ঢাকায় পাঠানো হয়। প্রসূতি মা মাগুরা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।

সংঘর্ষের ঘটনায় আহত মমিন ভূঁইয়া (৬৫) গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ছাত্রলীগের কর্মী জখম হয়েছেন।

এ ঘটনায় ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি সেন সুমনকে (৩২) প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত মমিনের ছেলে রুবেল ভূঁইয়া গত রোববার সদর থানায় মামলাটি করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাতৃগর্ভে গুলিবিদ্ধ নবজাতকের অবস্থা স্থিতিশীল

আপডেট টাইম : ০৬:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫