পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

খালেদা-তারেককে বাদ দিয়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ইনুর

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানকে দল থেকে বহিষ্কার করলে দলটি রাজনৈতিকভাবে শক্তিশালী হবে বলে পরামর্শ দিয়েছেন সরকারের তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সেরা সাংবাদিক পুরস্কার-২০১৪ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ পরামর্শ দেন।

হাসানুল হক ইনু বলেন,“আগুন, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী নেতা-নেত্রী যদি কোনো গণতান্ত্রিক দলে থাকে তাহলে দলের সাংগঠনিক অবস্থা এমনিতেই ভেঙ্গে পড়বে। তাই বিএনপির নেতাদের বলবো, আগুন সন্ত্রাসী ও দুর্নীতিবাজ খালেদা ও তারেক রহমানকে বাদ দিয়ে দলকে শক্তিশালী করুন।”

গণমাধ্যমের জন্য জাতীয় সম্প্রচার কমিশন গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, সম্প্রচার আইন ও কমিশন সাংবাদিক ও দর্শকদের স্বার্থ রক্ষা করবে। সরকার ও রাষ্ট্রের স্বার্থ দেখবে। সম্প্রচার কমিশন ও আইনের মাধ্যমে সরকারি হস্তক্ষেপ কোনো প্রতিষ্ঠান ধ্বংস হবে না।

মন্ত্রী আরো জানান, গণমাধ্যম ও রাজনীতিতে কোনো অপরাধী থাকবে না। গণমাধ্যমকে উস্কানি ও অশ্লীলতা থেকে মুক্ত করার চেষ্টা করা হবে।

তথ্যমন্ত্রীর বক্তব্যের পরপরেই দর্শক জরিপে সেরা সাংবাদিক ও অনুষ্ঠান নির্মাতাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্যাবল টেভি দর্শক ফোরাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, গোল্ডেন ওয়ার্ল্ড এর ম্যানেজিং ডিরেক্টর ফরিদা হোসেন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

খালেদা-তারেককে বাদ দিয়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ইনুর

আপডেট টাইম : ০৬:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫