পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় সন্ত্রাসীকে ধরতে গিয়ে পুলিশ অফিসার ছুরিকাহত, আটক ১

বগুড়া : বগুড়া শহরে সন্ত্রাসীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ অফিসার। এ ঘটনায় ওই সন্ত্রাসীকে একটি রিভলবারসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে ধরতে সদর থানার ওসি আবুল বাসারের নেতৃত্বে একদল পুলিশ রাত পৌনে ১১টার দিকে আলতাফুন্নেছা খেলার মাঠে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাকে জাপটে ধরে। এ সময় সন্ত্রাসী রাকিবের ছুরিকাঘাতে সদর থানার এস আই জুলহাস উদ্দিন আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ধ্বস্তাধস্তির একপর্যায়ে পুলিশ সদস্যরা সন্ত্রাসী রাকিব (২৮) কে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও একটি চাকুসহ গ্রেফতার করতে সক্ষম হয়। রাকিব চেলোপাড়ার রানার ছেলে বলে জানা গেছে।

সদর থানার ওসি আবুল বাসার জানান, গ্রেফতারকৃত রাকিব একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নেতৃত্বে আলতাফুন্নেছা এলাকায় ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অসংখ্য ঘটনা ঘটেছে। কলেজছাত্র সোনা মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামি সে। এছাড়া কাহালুর যুবলীগ নেতা বেলালসহ অসংখ্য ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে সে জড়িত।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় সন্ত্রাসীকে ধরতে গিয়ে পুলিশ অফিসার ছুরিকাহত, আটক ১

আপডেট টাইম : ০৪:১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫