
ঢাকা : কোনো ভাবেই থামছে না ধর্ষণের ঘটনা। এবার উত্তরায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বরে চিকিৎসাধীন আছে। বৃহস্পতিবার রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত উত্তরার আজমপুরে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক আটকিয়ে রেখে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তরুণীর দুলা ভাই বিল্লাল। ওই যুবকদের একজনের নাম আরিফ বলে জানা গেছে।
বাংলার খবর ডেস্ক : 










