পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

ঢাকা: রাজধানীর সবুজবাগ ও বাড্ডা এলাকায় দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, সবুজবাগ থানার দক্ষিণগাঁও ২ নম্বর রোডের একটি বাড়িতে গৃহবধূ স্বপ্না আক্তার (২০) তার স্বামী জুয়েল শেখের সাথে ভাড়া থাকতেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর তারা ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকাল ১০ টার দিকে জুয়েল শেখ ঘুম থেকে উঠে তার স্ত্রী স্বপ্নাকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখেন। এরপর তিনি সবুজবাগ থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত স্বপ্না আক্তারের বাবার নাম বাবুল শেখ। জামালপুর জেলার মাদারগঞ্জের নকান্দায় তাদের বাড়ি বলে জানা গেছে।

এছাড়া, ভাটারা থানা পুলিশ শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তিনি পারিবারিক কলহের কারণে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে বাটারা থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন জানান, গৃহবধূর লাশটি এস আই বাবুল সাহেব উদ্ধার করেছেন। এরপর তিনি বাবুলের মোবাইল নম্বর দেন। ওই নম্বরে বার বার ফোন করা হলেও তিনি তার মোবাইল ফোনটি রিসিভ করেননি।

পরে ঢামেক মর্গে যোগাযোগ করা হলে মর্গ সূত্র জানায়, ভাটারা থানা পুলিশ এক গৃহবধূর লাশ রেখে গেছেন। কিন্তু লাশের সাথে কোন কাগজপত্র রেখে যাননি।

দু’টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০১:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫