পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

খালেদা জিয়া ও তারেক রহমানকে নেতা হিসেবে দেখছি না: সুরঞ্জিত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নেতা হিসেবে দেখছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যদি বিএনপি রাজনীতিতে আমূল পরিবর্তন না করে, তবে বাংলাদেশের রাজনীতিতে তাদের টিকে থাকা ক্রমে কঠিন হয়ে যাবে।’ ২০২০ সালের মধ্যে বাংলদেশ জাতীয়তাবাদী দল বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপি রাজনৈতিক দৈন্যদশায় পড়েছে। দলটির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তাদের রাজনৈতিক লক্ষ্য জাতির সামনে স্পষ্ট করতে পারেনি। আর এ অবস্থা চলতে থাকলে আগামি ২০২০ সালের মধ্যে দলটি (বিএনপি) বিলীন হয়ে যাবে।’

সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন ‘এ রায়ের প্রেক্ষাপটে বিএনপি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তাতে পুরো জাতি হতাশ। বিএনপি বলছে, এই রায়ে সরকার রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে। ১৯৭১ সালে বিএনপি ছিল না। ১৯৭১ সালে বিএনপির হয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধ করেনি যে, সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে এ রায় দিয়েছে।’

সভায় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

খালেদা জিয়া ও তারেক রহমানকে নেতা হিসেবে দেখছি না: সুরঞ্জিত

আপডেট টাইম : ০১:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫