অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মহাসড়কে ধীরগতি ও তিন চাকার সব ধরনের যানবাহন চলাচলে ‘বিআরটিএর ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান’

ফারুক আহমেদ সুজন : গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি যান আটক ও চালকদের জরিমানা করেছে। মহাসড়কে কম গতির এসব যানকে দুর্ঘটনার জন্য দায়ী করে দীর্ঘদিন ধরে তাদের চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল বাস মালিক ও চালকরা।

গত বছর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে শ্যলো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি না চালানোর নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু অটোরিকশা ও নছিমন চালকদের আন্দোলনের মুখে তা বাস্তবায়ন হয়নি।

এরপর পহেলা অগাস্ট থেকে সারাদেশের মহাসড়কে অটোরিকশা, টেম্পোসহ অযান্ত্রিক সব যান নিষিদ্ধ করে গত ২৭ জুলাই সরকার ওই প্রজ্ঞাপন জারি করে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক:

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে ১১টি অটোরিকশার চালককে জরিমানা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মহাসড়কের চান্দনা-চৌরাস্তা এলাকায় দুপুরে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১টি অটোরিকশার চালককে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উল্লাহ খান ।

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, ভ্রাম্যমাণ আদালত অটোরিকশার ১১ চালকের বিরুদ্ধে মামলা দায়ের এবং সাড়ে আট হাজার টাকা জরিমানা করেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চলাচল নিষিদ্ধ যানবাহন আটক ও চালকের বিরুদ্ধে আইনি ব্যব্স্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। মোবাশশেরুল ইসলাম বলেন, “আমাদের অভিযান চলছে। দুই/এক দিনের মধ্যে অটোরিকশা, টেম্পোসহ শ্যলো ইঞ্জিনচালিত নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি এবং ব্যাটারি চালিত ভ্যান চলাচল বন্ধ হয়ে যাবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মহাসড়কে ধীরগতি ও তিন চাকার সব ধরনের যানবাহন চলাচলে ‘বিআরটিএর ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান’

আপডেট টাইম : ০৬:৫৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫