অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নারী শ্রমিকদের শ্লীলতাহানি: প্রতিবাদে ফতুল্লা থানা ঘেরাও

নারায়ণগঞ্জ : ফতুল্লার শিবু মার্কেটে রফতানিমুখী ওসমান গার্মেন্ট কারখানায় পাঁচ নারী শ্রমিককে শ্লীলতাহানি ও নির্যাতনের প্রতিবাদে থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

রোববার বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে। এরপর শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে ফতুল্লা মডেল থানা ঘেরাও করে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে গার্মেন্টটির সুইং অপারেটর ৫জন নারী শ্রমিককে নির্যাতন ও শ্লীলতাহানি করে মালিক পক্ষের লোকজন। এর প্রতিবাদে বিকেল সাড়ে ৫টায় গার্মেন্টটির ৪থেকে ৫শ’ শ্রমিক ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শিবু মার্কেটের সামনে সড়ক অবরোধ করে। এসময় শিল্প পুলিশের এসআই হাফিজ ও ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই আরাফাত জাহান চৌধুরী শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

পরে শ্রমিকরা মিছিল নিয়ে ফতুল্লা মডেল থানায় নারী লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে মামলা করতে যান। এসময় পুলিশ মামলা না নেওয়ায় শ্রমিকরা ফতুল্লা মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ তাদের অভিযোগ তদন্ত শেষে মামলা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়।

ফতুল্লা মডেল থানার এসআই আরাফাত জাহান চৌধুরী জানান, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে সমস্যার কারণে শ্রমিকেরা কিছুক্ষণ সড়ক অবরোধ করেছিল। পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে তারা ফতুল্লা থানার দিকে যায়। শ্রমিকদের অভিযোগ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কাউসার আহম্মেদ পলাশ জানান, নারী লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ যদি না করে, তাহলে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপির মাধ্যমে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে তিনি ঘোষনা দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নারী শ্রমিকদের শ্লীলতাহানি: প্রতিবাদে ফতুল্লা থানা ঘেরাও

আপডেট টাইম : ০৭:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫