পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্র নিহত

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ পৌর শহরে ট্রেনের নিচে কাটা পড়ে প্রান্ত (১২) নামে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার রাত ১১ টার দিকে শহরের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে রেললাইনে এ ঘটনা ঘটে।

প্রান্ত পৌর শহরের উকিলপাড়া এলাকার মুসা মিয়ার ছেলে। সে কিশোরগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

এলাকাবাসি জানায়, প্রান্ত রাতে বাসার পাশে রেললাইনে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ট্রেন আসলে তার নিচে সে পড়ে যায়। এতে তার পা দুটি ট্রেনের নিচে কাটা পড়ে। স্থানীয়রা রেললাইনে পড়া তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্র নিহত

আপডেট টাইম : ০৩:১৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০১৫