পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাজীপুরে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: আহত ৪

গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় নয়াদিগন্তের প্রতিনিধিকে ঘুম থেকে তুলে নিয়ে গাছের সাথে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। রোববার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। তার নাম আবু সায়িদ (৩৮)।

শুধু তাই নয়, সন্ত্রাসীরা তাঁর বৃদ্ধ পিতা-মাতা ও কাজের ছেলের হাত-পা বেঁধে পিটিয়ে ও কুপিয়ে মারাতœক জখম করেছে। এরপর তাদের দু’টি ঘর ভেঙে লুটপাট চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় সায়িদ ও কাজের ছেলে ইব্রাহিমকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রোববার রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জনের সন্ত্রাসী দল মধ্যযুগিয় কায়দায় কাপাসিয়ার তরগাঁও মৈশন গ্রামে সাংবাদিক আবু সায়িদের বাড়িতে একই গ্রামের রস্তম আলীর দুই সন্ত্রাসীপুত্র সফুল ও সাফার নেতৃত্বে হামলা চালায়। প্রথমে তারা আবু সায়িদকে ঘুম থেকে ডেকে তুলে মাটিতে শুইয়ে গাছের খন্ডের সাথে প্লাষ্টিকের রশি দিয়ে বেঁধে বড় হ্যামার দিয়ে পিটিয়ে হাত-ভাঙ্গে। এরপর চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কুয়ত আলী মাষ্টার (৮২), বৃদ্ধা মাতা সালেহা খাতুন (৭০) এবং কাজের ছেলে ইব্রাহীমকে পিছমোড়া করে বেঁধে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে সন্ত্রাসীরা সায়িদের ২টি টিনের বসত ঘর, রান্না ঘর ও গোয়াল ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচর চালায়।

এরপর তারা ট্রাংকের তালা ভেঙ্গে জমির কাগজ পত্র ও সার্টিফিকেট এবং নগদ টাকা ও মোবাইল স্বর্নালংকারসহ মোট ১ লাখ ৩৫ হাজার টাকার মালমাল লুট করে।

সায়িদের আহত বাবা সাবেক স্কুলশিক্ষক কুয়ত আলী মাষ্টার বলেন, “১৯৭৫ সালে স্থানীয় আলিম শেখের কাছ থেকে ২০ কাঠা জায়গা কিনে ভোগ দখল ও বসবাস করে আসছি। গত কয়েক বৎসর যাবত পাশের রস্তম আলীর ছেলেরা এ জায়গা দখল করার চেষ্টা করছে। এ ব্যাপারে গ্রাম্য শালিসে জমিটির মালিকানা আমাদের পক্ষে রায় দিয়েছে।

থানার ওসি আহসান উল্লাহ জানান, সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

কাপসিয়া প্রেস ক্লাবের কর্মকর্তা ও কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা নয়া দিগন্তের সাংবাদিক আবু সায়িদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ওশাস্তি দাবী করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

গাজীপুরে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: আহত ৪

আপডেট টাইম : ০২:৩৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫