অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় আরো ২জন গ্রেফতার: সেন সুমন রিমান্ডে

ঢাকা : মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় নারায়ণগঞ্জ এলাকা থেকে আরো দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফাতরকৃতরা হলেন, গ্রেফতারকৃতরা হলেন সাগর হোসেন (২৬) ও বাপ্পী। তারা দুইজনই মাগুরা শহরের স্থানীয় যুবলীগকর্মী। সোমবার বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

মাগুরা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শীর্ষ নিউজকে বলেন, ওই মামলার এজাহার নামীয় ৭ ও ৮ নম্বর আসমি সাগর ও বাপ্পীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

আর রোববার র‌্যাবের হাতে গ্রেফতারকৃত সেন সুমন ও সোবহানকে মাগুরা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাগর ও বাপ্পীকে গ্রেফতার নিয়ে এ মামলায় এজাহার নামীয় ৬জনকে গ্রেফতার করা হলো।

এর আগে গতকাল রোববার রাজানীর কল্যাণপুর এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মাতৃগর্ভে গুলি করে শিশু আহতের ঘটনার প্রধান আসামি সেন সুমন হোসেনকে গ্রেফতার করে। সারা দিন পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারের বিষয়টি অস্বীকার করলেও রাতে র‌্যাবের পক্ষ থেকে তাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করন।

আর মাগুরার শ্রীপুর থেকে অপর আসামি নজরুলকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। নজরুল ইসলামকে (৩৫) মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম রোববার রাতে শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরার দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনা নিয়ে যুবলীগ নামধারী দু’টি পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের সময় সাড়ে সাত মাসের অন্ত:সত্ত্বা গৃহবধূ নাজমা বেগম (৩০), তার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬০) এবং মিরাজ (৩০) নামে অপর এক যুবক আহত হয়। এদের মধ্যে মোমিন ঘটনার পর শনিবার ভোরে মারা যান।

এ ঘটনায় গুলিবিদ্ধ নাজমা বেগমকে ওই রাতেই অস্ত্রোপচারের পর একটি কন্যা শিশু ভুমিষ্ট হয়। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিশেষ ব্যবস্থায় মা ছাড়াই শিশুটিকে এক সপ্তাহ ধরে চিকিৎসার পর ৩০জুলাই মা নাজমা বেগমকে ঢাকায় শিশুটির কাছে পাঠানো হয়। আর ওই বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত মোমিন ভূইয়ার ছেলে রুবেল হোসেন গত ২৬ জুলাই মাগুরা সদর থানায় জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সেন সুমন হোসেন, আজিবর, মোহম্মদ আলিসহ ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় আরো ২জন গ্রেফতার: সেন সুমন রিমান্ডে

আপডেট টাইম : ০২:৫৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫