অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

১৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ

দিনাজপুর : ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক শিশু-কিশোরসহ ১৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। আটকরা দিনাজপুর জেলার বোচাগঞ্জ, বিরল ও সেতাবগঞ্জ উপজেলার বাসিন্দা।

এসময় ভারতের ১৯৯ বিএসএফ ব্যটালিয়নের উপঅধিনায়ক এসবি সিং এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র হিলি সিপি কোম্পানি কমান্ডার ফজলুল হক উপস্থিত ছিলেন।

ফেরত আসা ১৬ বাংলাদেশি হলেন- দিনাজপুরের বিরলের মৃত বারুনুর ইসলামের ছেলে মেহেদী হাসান (১৫), আব্দুল মালেকের ছেলে আরিফ হোসেন (১৫), রমজান আলীর ছেলে আরিফুল ইসলাম (১৫), মাতারাফ হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (৩৫), সিতেন চন্দ্র রায়ের ছেলে পলাশ চন্দ্র রায় (২০), রবিউল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন (২৩), আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন (১৯), মোস্তাফিজুর রহমানের ছেলে জিল্লুর রহমান (১৬), মৃত সিকেন্দার হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২২), বোচাগঞ্জের বিজেন দাসের ছেলে রতন দাস (১৮), মমিনুল ইসলামের ছেলে আব্দুল মালেক (১৮), স্বর্গীয় বিপিন রায়ের ছেলে স্বপন রায় (৪০), রফিকুল ইসলামের ছেলে ওবায়দুল ইসলাম (১৫), ঘুতি চন্দ্রের ছেলে উকিল চন্দ্র (২৮), নুজুবুদ্দিনের ছেলে বাদশাহ আলম (২৫) ও সেতাবগঞ্জের মানিক চাঁদ রায়ের ছেলে সুজন চাঁদ রায় (১৯)।

ভারতের ১৯৯ পতিরাম বিএসএফ ব্যটালিয়নের উপঅধিনায়ক এসবি সিং সাংবাদিকদের জানান, আটককৃতরা সোমবার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকে। কাজের সন্ধানে দিল্লিতে যাওয়ার সময় পতিরাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

১৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ

আপডেট টাইম : ০২:২৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০১৫