পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মন্ত্রিত্ব গেলেও মহাসড়কে অটোরিকশা নয়

কুমিল্লা: মন্ত্রিত্ব চলে গেলেও মহাসড়কে অটোরিকশা চলতে দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে জীবিকার মূল্য দেয়া অর্থহীন।’ অটোচালকদের জীবন ও জীবিকা বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘চালক ও যাত্রীদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়ে কি আমি মানবিক দিক দেখব? না জীবনকে দেখব?

শুধুমাত্র ৩ হাজার কিলোমিটার মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেকে বলেন মানবিক দিক বিবেচনা করতে। কিন্তু মানবিক দিক বিবেচনা করেই তো আরো আড়াই লাখ কিলোমিটার সড়কে এ সকল যান চলাচল বন্ধ করা হয়নি।’

কুমিল্লা পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মহাসড়কের ফোরলেন প্রকল্প ও সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মন্ত্রিত্ব গেলেও মহাসড়কে অটোরিকশা নয়

আপডেট টাইম : ০৩:০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০১৫