পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বান কি মুনের বাংলাদেশ সফরের সম্ভাবনাকে নাকচ

ডেস্ক : জাতিসংঘ মহাসচিব বান-কি মুনের বাংলাদেশ সফরের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন তার মুখপাত্র স্টেফান ডুজারিক। তিনি বলেন, এটি আমার জন্য একটি খবর মাত্র।

সোমবার জাতিসংঘ সদর দফতরের নিয়মিত ব্রিফিংকালে মুশফিকুল ফজল আনসারী মহাসচিবের আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র ডুজারিক সহাস্যে তা প্রত্যাখান করে বলেন, এটি আমার জন্য একটি খবর মাত্র।

চলতি বছরের নভেম্বরে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বান-কি মুন ঢাকা সফর করবেন বলে একাধিক গণমাধ্যমকে জানিয়েছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম এ মোমেন। সে সময় বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এ সংবাদ ফলাও করে প্রচার করা হয়।

মুশফিকুল ফজল আনসারীর প্রশ্ন ছিল, ধন্যবাদ স্টেফান। জাতিসংঘ মহাসচিব কি বাংলাদেশ সফরের সময়সূচি নির্ধারণ করেছেন? এ কারণে আমি জানতে চাইছি, কিছুদিন পূর্বে জাতিসংঘে বাংলাদেশ মিশনকে উদ্ধৃত করে বাংলাদেশের বেশ কিছু মিডিয়া সংবাদ প্রকাশ করেছে যে, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করবেন।

এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এটা আমার কাছে একটি খবর মাত্র। আমি বিষয়টি ভেবে দেখব। খেয়াল করুন আমিই প্রথম ব্যক্তি যে কিনা এরকম একটি বিষয়ে অবগত হলো কিন্তু এটা কেবলই খবর।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বান কি মুনের বাংলাদেশ সফরের সম্ভাবনাকে নাকচ

আপডেট টাইম : ০৩:২৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০১৫