অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফের সোনার দাম কমলো ভরিতে ১২২৫ টাকা

ঢাকা: দুই সপ্তাহের ব্যবধানে ফের কমলো সোনার দাম। এবার প্রতিভরি সনাতনী পদ্ধতির সোনায় ৯৯১ টাকা ও ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনায় কমছে এক হাজার ২২৫ টাকা করে।

বৃহস্পতিবার (আগস্ট ০৬) থেকে নতুন দামে সোনা বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (আগস্ট ০৫) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাজুস।

সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের সোনা প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪১ হাজার ৭৫৭ টাকা দরে। মঙ্গলবার (০৪ আগস্ট) পর্যন্ত এ মানের সোনার বিক্রিমূল্য ছিলো ৪২ হাজার ৯৮২ টাকা।

এছাড়া ২১ ক্যারেট ভরিপ্রতি ৪০ হাজার ৮৮২ টাকার পরিবর্তে ৩৯ হাজার ৬৫৭ টাকা ও ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৩ হাজার ৯ টাকায়। মঙ্গলবার (০৪ আগস্ট) পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিলো ৩৪ হাজার ২৩৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২২ হাজার ৮৬১ টাকার পরিবর্তে ২১ হাজার ৮৭০ টাকায় বিক্রি হবে।

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। আগে প্রতিভরি রুপার দাম ছিলো ৯৯১ টাকা। বৃহস্পতিবার থেকে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়। অর্থাৎ প্রতিভরিতে রুপার দাম কমেছে ৫৮ টাকা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফের সোনার দাম কমলো ভরিতে ১২২৫ টাকা

আপডেট টাইম : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০১৫