পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুবাইয়ে ২১৫ কোটি টাকা পাচার : অনুসন্ধানে দুদক

ঢাকা : ঢাকার মিটফোর্ডে রসায়নিক পণ্য ও খাদ্য আমদানিকারক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমদানির নামে ২১৫ কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে, পুরান ঢাকার মিটফোর্ড এলাকার রাসায়নিক পণ্য ও খাদ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ফয়েজ উদ্দিন অ্যান্ড কোম্পানি অন্যদের যোগসাজশে ভুয়া পণ্য আমাদানি দেখিয়ে তিনটি ব্যাংকের মাধ্যমে দুবাইয়ে প্রায় ২১৫ কোটি টাকা পাচার করেছে। অভিযোগকারীর পক্ষ থেকে দুদককে এ বিষয়ে বেশ কিছু তথ্যও দেওয়া হয়েছে।

অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডলকে অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক ঋত্বিক সাহাকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দ্রুত অনুসন্ধানের নির্দেশের সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট কোন কিছু জব্দ/ফ্রিজ/ক্রোক করার অনুমতিও অনুসন্ধানকারী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

দুবাইয়ে ২১৫ কোটি টাকা পাচার : অনুসন্ধানে দুদক

আপডেট টাইম : ০৫:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০১৫