পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবন্ধি গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা

সাতক্ষীরা : জেলার তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে বাক প্রতিবন্ধি গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তালা থানায় মামলা হয়েছে। এদিকে, বুধবার সকালে তালা থানা পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে নির্যাতনের শিকার গৃহবধূর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে।

গৃহবধূর স্বামী জানান, বসত বাড়ির জমি না থাকায় দীর্ঘদিন ধরে তিনি তালা উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে কপোতাক্ষ নদের ভেড়ি বাঁধের উপর আশ্রয় নিয়ে বসবাস করেন। সোমবার সারাদিন তিনি ভ্যান চালাতে বাইরে যান। এই সুযোগে হরিশ্চন্দ্রকাঠি গ্রামের মো. লুৎফর রহমান শেখের লম্পট ছেলে ১ সন্তানের জনক যুবলীগ কর্মী সোহেল শেখ (২৫) তাদের আশ্রয় কেন্দ্রে প্রবেশ করে। বিকালে তার বাক প্রতিবন্ধি স্ত্রীকে ফাঁকা পেয়ে ওই আশ্রয় কেন্দ্রের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষনের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে মঙ্গলবার রাতে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং : ০২/০৪.০৮.১৫ ইং। মামলার আসামী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের জোর চেষ্টা চলছে। এদিকে, দলিত সম্প্রদায়ের এই নারীকে আইনগতসহ সকল প্রকার সহযোগীতা প্রদানে এগিয়ে এসেছে, তালার বেসরকারি মানবাধিকার সংগঠন পরিত্রান।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিবন্ধি গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা

আপডেট টাইম : ০৬:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০১৫