অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এবার আইএসে যোগ দিলেন ভারতীয় মহিলা সাংবাদিক

ডেস্ক: সিনেমার গল্পের মতো খবর সংগ্রহ করতে গিয়ে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের সদস্য হলেন এক ভারতীয় মহিলা সাংবাদিক।

জানা গেছে, কেরালার এক মালয়ালম সংবাদপত্রের হয়ে কাজ করার জন্য কাতারের রাজধানী দোহায় নিযুক্ত হন এক মহিলা সাংবাদিক। ভয়ংকর এই সন্ত্রাসবাদী সংগঠনের হালখবর লিখে পাঠানোই ছিল তার দায়িত্ব। দীর্ঘদিন এই কাজ করতে করতে ইসলামিক স্টেটের (আইএস) প্রতি ও মহিলা সাংবাদিকের ভালোবাসা বাড়ে। এর পরেই তিনি স্থির করেন, আইএসে যোগ দেবেন। গত বছর ভারতে ফিরে নিজের সাংবাদিকতার কাজে ইস্তফা দিয়ে যান ওই মহিলা সাংবাদিক।

তার পরিবারের সূত্রের খবরে বলা হয়, আইএসে যোগ দিছেন কি না তারা জানেন না, তবে তাদের মেয়ে কাতারে গিয়েছেন। আর সেখান থেকে সিরিয়া যাওয়ার কথা রয়েছে তার। মহিলা এই সাংবাদিককে নিয়েই আপাতত রাতের ঘুম উড়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

পরিচয় প্রকাশ করা না হলেও তদন্ত শুরু হয়েছে ওই সাংবাদিকের বর্তমান অবস্থান নিয়ে। মনে করা হচ্ছে, ভারতে যে ‘আখরি ফয়সালার লড়াই’ শরু করার কথা ভাবছে আইএস, তার নেতৃত্বে থাকতে পারেন এই মহিলা সাংবাদিকই।

ভারতের সরকারি গোয়েন্দা ওই সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। আর নজর রাখা হচ্ছে তার ট্যুইটারের ওপরে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এবার আইএসে যোগ দিলেন ভারতীয় মহিলা সাংবাদিক

আপডেট টাইম : ০৩:৫৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫