অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

প্রেস ক্লাবের সমঝোতার কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা স্থগিত

ঢাকা : জাতীয় প্রেস ক্লাবের ২০১৫-১৬ সালে গঠিত সমঝোতার কমিটির সকল কার্যক্রমের ওপর হাইকোর্টের জারি করা অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানির পর হাইকোর্টের আগের রায় ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়। আদালতে প্রেস ক্লাবের সমঝোতার কমিটির পক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদারের এক সদস্যের হাইকোর্ট বেঞ্চ সমঝোতার কমিটির ওপর অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা জারি করেন।

বুধবার প্রেস ক্লাবের ২০১৪-১৫ মেয়াদের (সর্বশেষ নির্বাচিত কমিটি) সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের রিভিউ আবেদনের শুনানি শেষে এ রায় দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রীম কোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক এ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।

এর আগে, ৮ জুন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বাদী ২০১৫-১৬ মেয়াদের সমঝোতার কমিটি অবৈধ মর্মে নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার আদালতে মামলা করেন।

১০ জুন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ শাহাদাত হোসেন জাতীয় প্রেস ক্লাবের নবগঠিত ২০১৫-১৬ কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে নোটিশ দেন। নোটিশপ্রাপ্তির সাত দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শাতে বলা হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ১ থেকে ৭ নম্বর বিবাদীদের নেতৃত্বে তথাকথিত ২০১৫-১৬ মেয়াদে কমিটি ঘোষণা করে নিজেদের প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য দাবি করে জাতীয় প্রেস ক্লাবে ২৮ মে অনুষ্ঠিত তথাকথিত দ্বিবার্ষিক সাধারণ সভায় ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রেস ক্লাবের সমঝোতার কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা স্থগিত

আপডেট টাইম : ০১:৫৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫