পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আইএসের হাতে ১৯ নারী খুন

ডেস্ক : যৌনসংসর্গে নারাজ হওয়ায় ১৯ জন নারীকে নৃশংসভাবে হত্যা করেছে আইএস জঙ্গিরা।

ইরাকের এক কুর্দি কর্মকর্তা জানিয়েছেন, গত জুনে ইরাকের মসুল শহর দখলে নেয়ার পর, আরো অনেক নারীর সঙ্গে ওই ১৯ জনকেও তুলে নিয়ে গিয়েছিল দেশটির আইএস জঙ্গিরা।

আইএস বন্দি নারীদের যৌন সংসর্গে লিপ্ত হতে যে বাধ্য করে, জাতিসংঘের রিপোর্টেও তার উল্লেখ রয়েছে। আইএস এর কবল থেকে কোনো ক্রমে বেরিয়ে আসা কয়েকজন নারী তাদের ওপর অবর্ণনীয় যৌন অত্যাচারের উল্লেখ করেছেন। জঙ্গিরা ইচ্ছে হলে, কখনোসখনো তাঁদের বিয়েও করে। এই নারীরা হয় খ্রিস্টান নয়তো ইয়াজিদি সম্প্রদায়ের। এক একজন নারীকে ছয় থেকে সাতজনের সঙ্গে শুতে বাধ্য করা হয়। আপত্তি করলে, মৃত্যুই ভবিতব্য।

এমনকী দর হেঁকে প্রকাশ্যে বিক্রিও করা হচ্ছে নারীদের। নারীদের বয়স অনুযায়ী দাম হাঁকা হয়। ৪০ থেকে ৫০-এর মধ্যে বয়স যে নারীদের, তাঁদের দরই সবচেয়ে কম। বিক্রি করা হয় ৪৩ ডলারে। সব থেকে বেশি দামে বিক্রি হয় এক থেকে ৯ বছর বয়সিরা। দাম ১৭২ মার্কিন ডলার। ১০ থেকে ২০-র মধ্যে বয়স হলে, দাম ওঠে ১৩০ মার্কিন ডলার। যে কোনো ব্যক্তি এই নারীদের কিনতে পারেন। গত বছরই এই ‘যৌন দাসী’দের দামের একটি তালিকা প্রকাশ করেছে আইএস।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আইএসের হাতে ১৯ নারী খুন

আপডেট টাইম : ০২:৩৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫