
প্রকাশ সরকার সুমন ঃ ২০১৪ সালে ডেমরার কোনাপাড়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত ১২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পূরস্কার স্বরূপ ক্রেষ্ট প্রদান করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি। শুক্রবার সকালে মান্নান হাই স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সনদপত্র ও পুরস্কার বিতরন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ডেমরা থানা সভাপতি মোঃ আতিকুর রহমানের পরিচালনায় পূরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পূরস্কার তুলে দেন মান্নান হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উপদেষ্টা মোশারেফ হোসেন, ভাইস-চেয়ারম্যান ফিরোজ আহমাদ, মহাসচিব এম,এ,তুহিন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষা সচিব মোঃ মাহাবুবুর রহমান,নিউ ঢাকা আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক রানা হামিদ, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক এম এইচ জুয়েল, লিটল ষ্টার স্কুলের প্রধান শিক্ষক মোছলেহ উদ্দিন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির অন্যান্য কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বাংলার খবর ডেস্ক : 










