পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে দুই কন্যা শিশুর হাত পুড়িয়ে দিলেন পাষণ্ড বাবা

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে টাকা চুরির সন্দেহে সাবরিন সুলতানা (৭) ও নুজহাত তাবাস্সুম (৫) নামে দুই কন্যা শিশুর হাত পুড়িয়ে দিলেন পাষণ্ড বাবা। তার নাম নুর মোহম্মদ। এ ঘটনায় ওই শিশুদের মা থানায় বাদী হয়ে মামলা করেছে।

শুক্রবার রাত ১১টার দিকে অগ্নিদগ্ধ শিশুদের চিকিৎসা করতে এস লক্ষ্মীপুর নিউ আধুনিক হাসপাতাল থেকে গ্রেফতার হন ওই পাষণ্ড বাবা। এসময় অগ্নিদগ্ধ ওই দুই শিশুকে উদ্ধার করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সকালে পকেটের হারিয়ে যাওয়া টাকা না পেয়ে স্বীকারোক্তির জন্য গ্যাসের চুলায় আগুনের কু-লি লাগিয়ে দেয়ার ভয় দেখাতে যান বাবা। এসময় দুই শিশু কন্যার হাত পুড়ে যায়। ঘটনাটি সদর উপজেলার বাঁঙ্গাখা ইউনিয়নের ধোলাকান্দি গ্রামের। এঘটনায় নুর মোহাম্মদের স্ত্রী সুরাইয়া আফরিন বাদী হয়ে মামলা করেছেন।

অগ্নিদগ্ধ শিশুদের গ্রেফতারকৃত বাবা নুর মোহাম্মদ জানান, মানিব্যাগে ১৮০০ টাকা রেখে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ৮০০ টাকা কম পেয়ে বাচ্চাদেরকে সন্দেহ করে ভয় দেখানোর জন্য চুলার উপরে চ্যাকা দিতে গেলে বড় মেয়ে হাত টান দিলে বাচ্চারাসহ চুলার উপরে পড়ে যাই। এসময় হাত পোড়া গেলে সাথে সাথে তাদের হাসপাতালে নিয়ে এসে ভর্তি করায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন মিয়া জানান, ১০০০ টাকার জন্য বাবা দুই মেয়েকে চুরির অপরাধে জ্বলন্ত গ্যাসের চুলার উপরে হাত চেপে ধরছে। এতে শিশুদের হাত পুড়ে গেছে। খবর পেয়ে শিশুদের উদ্ধার করা হয়েছে এবং তাদের বাবাকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা নেয়া হয়েছে। এছাড়া জেলা পুলিশ শিশুদের চিকিৎসা ব্যায় বহন করবে বলে জানান এ কর্মকর্তা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে দুই কন্যা শিশুর হাত পুড়িয়ে দিলেন পাষণ্ড বাবা

আপডেট টাইম : ০৩:৪২:১০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫