পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিলয় হত্যার নিন্দা: জঙ্গিবাদ মোকাবিলায় পাশে থাকবে ব্রিটেন

ডেস্ক: ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডে উদ্বেগ ও নিন্দা জানিয়ে জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটেন।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে সংবাদমাধ্যমগুলোতে পাঠানো ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) মিনিস্টার হুগো সুআয়ার’র এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে এফসিও মিনিস্টার নিলয় হত্যায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশে চলতি বছরের চতুর্থ ঘৃণ্য এ হত্যাকা- থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। এটি একটি ভয়ানক ও কাপুরুষোচিত অপরাধ।

নিলয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হুগো আরও বলেন, নিলয়ের পরিবার ও বন্ধুদের সঙ্গে আমিও সমব্যথী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যাক‍াণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করাতেও দাবি তুলেন তিনি।

মত প্রকাশের অধিকার সবার, এ অধিকার অবশ্যই রক্ষা করতে হবে এমন মন্তব্য করে বিবৃতিতে ব্রিটিশ এফসিও মিনিস্টার বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে এক সঙ্গে দাঁড়াবে ব্রিটেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিলয় হত্যার নিন্দা: জঙ্গিবাদ মোকাবিলায় পাশে থাকবে ব্রিটেন

আপডেট টাইম : ০৩:৪৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫