অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ছয়দিনের সফরে ভিয়েতনাম গেলেন রাষ্ট্রপতি

ঢাকা: ছয়দিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার বেলা পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি।

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রুরং টান সংয়ের আমন্ত্রণে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম দেশটিতে সফরে যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বলেছেন, সফরের অংশ হিসেবে ১০ আগস্ট সকালে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রুরং টান সংয়ের সঙ্গে আবদুল হামিদের বৈঠক করার কথা রয়েছে। একই দিন ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন টান ডাংয়ের সঙ্গেও তার বৈঠক হবে।

তিনি জানান, সফরে ভিয়েতনামের জাতীয় পরিষদ পরিদর্শন এবং পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি। এছাড়া ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, হো চি মিন নগরীর পিপলস কমিটির চেয়ারম্যানও তার সঙ্গে দেখা করবেন। সফর শেষে আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি দেশে ফিরবেন।

রাষ্ট্রপতির এই সফরে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে আন্তরিক ও সহযোগিতার সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্ব, আস্থা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো শক্তিশালী হবে বলেও মনে করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ছয়দিনের সফরে ভিয়েতনাম গেলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৪:০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫