পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মানিকগঞ্জে ব্যাংক ডাকাতির সময় আটক ২

মানিকগঞ্জ: এক্সিম ব্যাংকের মানিকগঞ্জ শাখায় ডাকাতির সময় দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চরমত্ত গ্রামের আরিফ হোসেন (৪২) ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের শাহীনুর রহমান (৩৫)। দ্রুত পুলিশি অভিযানের কারণে ডাকাতরা টাকা লুট করতে পারেনি বলে ব্যাংকের ব্যবস্থাপক জানিয়েছেন।

ব্যাংকটির মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক নুর মোহাম্মদ আনসারী সাংবাদিকদের জানান, শহরের শহীদ রফিক সড়কের পাশে নিচ তলায় এই ব্যাংকের শাখা। শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে সিসি ক্যামেরার মাধ্যমে ব্যাংকটির সদর দপ্তর জানতে পারে ব্যাংকের ভেতর কয়েকজন লোক প্রবেশ করেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে তার মোবাইলে ফোনে জানানো হয়। সঙ্গে সঙ্গে ব্যবস্থাপকও বিষয়টি মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। এরপর পুলিশ গিয়ে ব্যাংকের মূল দরজার তালা খুলে প্রবেশ করলে ডাকাতরা সার্কিট রুমের জানালার গ্রিল ভেঙে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ওই দুজনকে আটক করে।

নুর মোহাম্মদ আনসারী আরো জানান, ব্যাংকের ভেতরের অন্তত ১০টি সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে ডাকাতরা। পুলিশ ব্যাংকের ভেতর থেকে ভোল্ট ভাঙ্গার বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করেছে বলেও জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা করা হচ্ছে। কীভাবে ডাকাতরা ব্যাংকে প্রবেশ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওস

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মানিকগঞ্জে ব্যাংক ডাকাতির সময় আটক ২

আপডেট টাইম : ০৪:৩৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫