অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

২৬ আগস্ট মুক্তি পাচ্ছে ইরানে তৈরি ছায়াছবি মুহাম্মাদ (সা.)

ডেস্ক: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)এর মহাজীবন আলেখ্যভিত্তিক ছায়াছবি চলতি মাসেই ইরান ও আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাবে। এ ছায়াছবি পরিচালনা করেছেন ইরানের চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি।

আগামী ২৬ আগস্ট নবীবংশের অষ্টম পুরুষ ইমাম রেজা (র.)’এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানে এ ছায়াছবি মুক্তি পাবে। এ ছাড়া, কানাডার মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসবে ‘মুহাম্মদ (সা.)’ নামের ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট।

মহানবী (সা.)কে নিয়ে নির্মিত ট্রিলজি বা তিনখণ্ডের ছায়াছবির এই প্রথম খণ্ডে তাঁর মক্কার জীবন আলেখ্য তুলে ধরা হয়েছে।

১৭১ মিনিটের এ ছায়াছবি নির্মাণে পাঁচ বছর সময় লেগেছে। এ ছবি নির্মাণে ৫৫ কোটি ডলার ব্যয় হয়েছে। মোহাম্মদ মাহদি হায়দারিয়ান প্রযোজিত এ ছবির চিত্র ধারণ করা হয়েছে ইরান এবং দক্ষিণ আফ্রিকার শহর বেলা-বেলা’তে।

ছবিটি নির্মাণে কাজ করেছেন ইতালির সিনেমাটোগ্রাফার ভিত্তোরিও স্তোরারো, ইতালির ফিল্ম এডিটর রোবাতো পেরপিগানি, মার্কিন স্পেশাল এফেক্ট শিল্পী স্কট ই অ্যান্ডারসন, ইতালির মেকআপ আর্টিস্ট গিয়ানেত্তো ডি রোসি এবং ভারতীয় সুরকার এ আর রহমান।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

২৬ আগস্ট মুক্তি পাচ্ছে ইরানে তৈরি ছায়াছবি মুহাম্মাদ (সা.)

আপডেট টাইম : ০৪:৪৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫