অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মেহেরপুরে ২ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুরে ভৈরব নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টার সময় লাশ দু’টি উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একশ গজ ভাটিতে লাশ দু’টি খুঁজে পাই ডুবুরিরা। লাশ দু’টি একে অপরকে জড়িয়ে ধরে ছিল। লাশ উদ্ধারের পর চারদিকে শুরু হয় শোকের মাতম। পরিবারের সদস্য ও প্রতিবেশিদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে কোন খোঁজ না পাওয়ায় খুলনা থেকে ডুবুরি আনা হয়।

রোববার বেলা ৩টার দিকে রসিকপুর খেয়া ঘাটে নৌকা ডুবির ঘটনাটি ঘটে। স্কুল থেকে বাড়ি ফেরার জন্য ২৫ জন স্কুল শিক্ষার্থী ঐ নৌকায় করে নদী পার হচ্ছিল। কিন্তু বাড়ি ফেরা হয়নি রসিকপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে তানিয়া (১৩) ও হাশেম আলির মেয়ে ববিতার (১২)। ২৫ জনের মধ্যে ২৩ জন তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয়ে যায় ঐ দুই স্কুল ছাত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মেহেরপুরে ২ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫